1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

বড়লেখায় ১৩ রোহিঙ্গাসহ ১৬ জনকে পুশইন করলো বিএসএফ

  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার। বড়লেখার কুমারশাইল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৩ বাংলাদেশি ও ১৩ রোহিঙ্গা নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশইন করেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) আওতাধীন উপজেলার কুমারশাইল সীমান্ত চা-বাগান এলাকা থেকে ১৬ জনকে আটক করে লাতু ক্যাম্পের টহল দল। প্রাথমিক পরিচয় বাছাই শেষে সবাইকে বড়লেখা থানায় হস্তান্তর করেছে বিজিবি।

জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে মৌলভীবাজারের বড়লেখার কুমারশাইল সীমান্ত চা-বাগান এলাকা থেকে বিজিবি নারী, পুরুষ ও শিশুসহ ১৬ জনকে আটক করে। তারা তখন উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের মধ্যে ১৩ জন রোহিঙ্গা এবং ৩ জন বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় পাওয়া গেছে। প্রাথমিক পরিচয় যাচাই-বাছাই শেষে সবাইকে বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

বিজিবি-৫২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল হক চৌধুরী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা যায় পুশইনকৃত ১৬ জনের মধ্যে ১৩ জন রোহিঙ্গা এবং ৩ জন বাংলাদেশি। পরিচয় শনাক্ত করে সবাইকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, ‘বিএসএফের পুশইনকৃত ৩ বাংলাদেশি ও ১৩ রোহিঙ্গা নাগরিকের নাম-ঠিকানা নিশ্চিত করে বিজিবি তাদের থানায় সোপর্দ করেছে। বাংলাদেশিদের আত্মীয়-স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হবে। রোহিঙ্গাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট