1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

শ্রীমঙ্গলে প্রবাসীকে কুপিয়ে আহত, যুবলীগ নেতা আটক

  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি।  শ্রীমঙ্গলে সৌদি প্রবাসী এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় যুবলীগের এক নেতা। বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাহারপুর দিঘিরপার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবলীগ নেতা কাজী ফরিদ উদ্দিনকে তার বাড়ি থেকে আটক করে।

গুরুতর আহত প্রবাসীর নাম মুহিবুর রহমান আখলিছ (৩৫)। তিনি মৃত আলতাফুর রহমানের ছেলে এবং দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাস জীবন কাটাচ্ছিলেন।

আসামি কাজী ফরিদ উদ্দিন, সিন্দুরখান ইউনিয়ন যুবলীগের সদস্য হিসেবে এলাকায় পরিচিত।

সকালে আখলিছ মিয়া তার মেয়েকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন। এ সময় ফরিদ উদ্দিন হঠাৎ দা হাতে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। এতে তার মাথা, হাত ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন, পরে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

আখলিছের স্বজনদের অভিযোগ, তিনি সম্প্রতি নিজের কেনা জমিতে বাড়ি ও বাউন্ডারি দেয়াল নির্মাণ শুরু করলে ফরিদ উদ্দিন চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় তার নির্মাণ কাজে বাধা দেন এবং একাধিক মিথ্যা মামলাও দিয়ে হয়রানি করেন।

এলাকাবাসী জানায়, ৫ আগস্টের পর কয়েকদিন আত্মগোপনে থাকলেও সম্প্রতি আবার এলাকায় সক্রিয় হয়ে ওঠেন ফরিদ উদ্দিন। বৃহস্পতিবার আখলিছ শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করার কথা ছিল। ধারণা করা হচ্ছে, এ খবর জেনে ক্ষুব্ধ হয়েই ফরিদ উদ্দিন এই হামলা চালান।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,

“ঘটনার পরপরই আমরা ৯৯৯ থেকে খবর পাই এবং দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত ফরিদ উদ্দিনকে তার বাড়ি থেকে আটক করি। অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট