1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

বাংলাদেশ থেকে ৪০০ গাড়ি চালক নেবে আরব আমিরাত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

বাংলাদেশ থেকে ৪০০ গাড়ি চালক নেবে সংযুক্ত আরব আমিরাত সরকারের মালিকানাধীন ‘দুবাই ট্যাক্সি কর্পোরেশন’।

দুবাই ট্যাক্সি কর্পোরেশন সংযুক্ত আরব আমিরাতের সরকারি মালিকানাধীন একটি সংস্থা।

এ উপলক্ষে রাজধানীর কল্যাণপুরের বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (বিকেটিটিসি) তিনদিনের বাছাই পরীক্ষার আয়োজন করা হয়েছে।

আগামী ৯, ১৪ ও ১৫ সেপ্টেম্বর এ বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত ২৪ আগস্ট প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-পরিচালক মো. আবদুল গাফফার স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়।

পত্রে আরও বলা হয়, রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজ (আরএল-২৭৩৫) সংযুক্ত আবর আমিরাতের ‘দুবাই ট্যাক্সি করর্পোরেশন’-এর অধীনে ৪০০ পুরুষ চালক নিয়োগের চাহিদাপত্র ও ক্ষমতাপত্র পেয়েছে।

এ উপলক্ষে বিকেটিটিসি’তে জব ফেয়ার আয়োজন করে বাছাইয়ের মাধ্যমে চালক নির্বাচন করা হবে। আগামী ৯, ১৪ ও ১৫ সেপ্টেম্বর এ বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট