1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

কুলাউড়ার শরীফপুরে মতবিনিময় ও কুশল বিনিময়ে ব্যস্ত জামায়াতের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলী

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার। মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর ইঞ্জিনিয়ার এম. সায়েদ আলী শরীফপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করেন এবং মনোহরপুর জামে মসজিদে আসরের নামাজ শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন।

বুধবার ২৮ আগস্ট বিকাল ৩টায় শরীফপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি আইউব আলী এবং অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন সভাপতি আব্দুল মজিদ শাহীন।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার সায়েদ আলী বলেন, আমরা বাংলাদেশকে তরুণদের হাতে তুলে দিতে চাই। আগামী দিনের নেতৃত্ব তরুণদেরই। তারা দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, আজ তারাই আমাদের কথা বলার সুযোগ দিয়েছে।

পরে তিনি শরীফপুর ইউনিয়নের মনোহরপুর জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন এবং নামাজ শেষে মুসল্লিদের সাথে সরাসরি কথা বলেন ও দোয়া চান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলাউড়া পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও কুলাউড়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর জাকির হোসেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম খান, মৌলভীবাজার জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোঃ নিজাম উদ্দিন, উপজেলা শিবিরের সাবেক সেক্রেটারি আবু বক্কর মোহাম্মদ সিপন, ইউনিয়ন সভাপতি আব্দুল মজিদ শাহীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট