1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

বড়লেখায় রেললাইনের লেভেল ক্রসিংয়ে গেট নির্মাণের দাবিতে এলাকাবাসির মানববন্ধন

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার। কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুনঃস্থাপন প্রকল্পের বড়লেখা রেলস্টেশনের উত্তরপাশের জনগুরুত্বপূর্ণ খাদ্যগুদাম-গাজিটেকা রাস্তায় রেলক্রসিংয়ে রেলগেট নির্মাণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন।

২৮ আগস্ট বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের খাদ্যগুদামের সম্মুখে বৃহত্তর গাজিটেকা এলাকাবাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে ভুক্তভোগি এলাকাবাসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, পেশাজীবী ও স্থানীয় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সমাজসেবক মখলিছুর রহমানের সভাপতিত্বে ও তোফায়েল আহমদ তুহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির এমাদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সাবেক অধ্যক্ষ অরুন চন্দ্র দাস, আইনজীবী গোপাল দত্ত, এনসিসি ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক আমিনুর রহমান, সাবেক কাউন্সিলর নুর উদ্দিন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহসম্পাদক আব্দুন নুর তালুকদার, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী তামিম আহমদ, প্রধান শিক্ষক বদর উদ্দিন, ময়নুল ইসলাম, তপন চৌধুরী, সাবুল আহমদ, অপুজিত দাস, সামছুল ইসলাম, ব্যবসায়ী নাজমুল ইসলাম, আব্দুল লতিফ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর কুলাউড়া-শাহবাজপুর রেলপথের পুনঃস্থাপন কাজ চলছে। বড়লেখা রেলস্টেশনের উত্তর পাশের খাদ্যগুদাম-গাজিটেকা রেলক্রসিং পার হয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। রেললাইন চালুর লক্ষ্যে চলমান পুনর্বাসন প্রকল্পে রেলক্রসিংয়ে রেলগেট নির্মাণ না করেই কাজ এগিয়ে চলতে দেখা যাচ্ছে। এতে এলাকাবাসি নানা দুর্ঘটনার আশংকা করছেন।

দ্রুত খাদ্যগুদাম-গাজিটেকা রাস্তায় রেলগেট নির্মাণের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট