1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কুলাউড়ায় এক সপ্তাহে ৭ টি গরু চুরি

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: কুলাউড়া উপজেলায় হাজীপুর ইউনিয়নে আবারো গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) রাতে ইউনিয়নের রজনপুর গ্রামে একযোগে তিনটি গরু চুরি হয়েছে। এর মাত্র পাঁচ দিন আগে একই ইউনিয়নের পাবই গ্রাম থেকে চারটি গরু চুরি হয়েছিল। এতে করে এক সপ্তাহে মোট সাতটি গরু চুরির ঘটনা ঘটলো।

রজনপুর গ্রামের ক্ষতিগ্রস্ত মালিক আব্দুল মছব্বির জানান, গভীর রাতে তার গোয়ালঘর থেকে চোরেরা একটি দুধেল গাভী এবং দুইটি ডেকা গরু নিয়ে গেছে। তিনি ধারণা করছেন, চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক বাজার মূল্য তিন লাখ টাকা।

এক সপ্তাহের মধ্যে পরপর গরু চুরির ঘটনায় পুরো হাজীপুর ইউনিয়নে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে হাজীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরআহমেদ চৌধুরী বুলবুল জানান, তিনি আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে বিষয়টি উত্থাপন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দিয়েছেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, তিনি বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখেছেন এবং রোববার বিকেলে ওই এলাকা পরিদর্শনে যাবেন। তিনি আরও জানান, শনিবার রাতে তিনি নিজেই ওই এলাকায় টহলে ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট