1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

কুলাউড়ার হাজীপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের রজনপুর বাজারে রোববার (৩১ আগষ্ট ) এক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। কুলাউড়া থানার উপ-পুলিশ পরিদর্শক মোহিত আহমেদের নেতৃত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক। এছাড়াও সভায় ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষ অংশ নেন।

এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে জনগণের সহযোগিতা চেয়ে ওসি ওমর ফারুক বলেন, “১৩টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত আমাদের কুলাউড়া থানা একটি বিশাল এলাকা। জনসংখ্যার তুলনায় আমাদের জনবল কম, তবুও অপরাধ দমনে পুলিশি অভিযান নিয়মিত চলবে।”

তিনি আরও বলেন, “অপরাধীরা যতই প্রভাবশালী হোক না কেন, আপনাদের সহযোগিতা পেলে আমরা তাদের আইনের আওতায় আনতে সক্ষম হবো।”

তিনি স্থানীয় জনসাধারণকে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য অনুরোধ জানান। সভায় উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অপরাধ দমনে পুলিশের উদ্যোগকে স্বাগত জানান এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট