1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

নির্ঝর মেধাবৃত্তি পরীক্ষায় জেলায় সেরা আনন্দ বিদ্যাপীঠ

  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: ৩৪তম নির্ঝর মেধা প্রকল্প পরীক্ষা- ২০২৪ এ মৌলভীবাজার জেলায় প্রাথমিক স্তরে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কুলাউড়ার “আনন্দ বিদ্যাপীঠ”। শনিবার মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নানা আয়োজনে প্রাথমিক ও মাধ্যমিকসহ স্ব স্ব সেরা প্রতিষ্ঠান ও মেধাবৃত্তি প্রাপ্তদের পুরস্কৃত করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনছুর আলমগীর, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. শেরউজ্জামান চৌধুরী। আনন্দ বিদ্যাপীঠের অধ্যক্ষ সুজিত দেব জানান, নির্ঝরসহ জেলা পর্যায়ে আনন্দ বিদ্যাপীঠ এবারও ভালো ফলাফল বয়ে এনেছে। এ সাফল্যের পিছনে সুপ্রিয় শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম, সম্মানিত

অভিভাবকবৃন্দ,পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দের পরিচর্যা নিঃসন্দেহে অনস্বীকার্য। আমরা সকলে জানি এবং বিশ্বাস করি, আমাদের এ অর্জন সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলে অর্জিত হয়েছে। এ সাফল্যে অব্যাহত রাখতে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।

উল্লেখ্য, এবার ৫ম ও ৩য় শ্রেণিতে ৩ জন করে মোট ৬ জন এবং ৪র্থ শ্রেণিতে ১ জন বৃত্তি লাভ করে। জেলার মধ্যে প্রাথমিকে এক প্রতিষ্ঠানে এটিই সর্বোচ্চ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট