1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কুলাউড়ায় বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল ১৩ সেপ্টেম্বর প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৭ প্রার্থী

  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার। কুলাউড়া উপজেলায় আগামী ১৩ সেপ্টেম্বর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে।

এবারের কাউন্সিলের জন্য ৫টি পদে মোট ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। কাউন্সিলকে ঘিরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ বিরাজ করছে।

প্রার্থীরা প্রত্যেকটি ইউনিয়নে ভোটারদের কাছে গিয়ে সমর্থন চাইছেন এবং নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচনের ব্যবস্থা থাকায় ভোটারদের উৎসাহ আরও বেড়েছে বলে মন্তব্য করেছেন অনেকে।

কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার মো. রেদোয়ান খান জানান, এই কাউন্সিলে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট অনুষ্ঠিত হবে। এই ৫টি পদের প্রার্থীরা হলেন।

সভাপতি: মো. শওকতুল ইসলাম শকু, জয়নাল আবেদীন খান বাচ্চু।

সিনিয়র সহ-সভাপতি: আব্দুল জলিল জামাল, বদরুল হোসেন খান, আজিজুর রহমান মনির, জয়নুল ইসলাম জুনেদ।

সাধারণ সম্পাদক: বদরুজ্জামান সজল, শামীম আহমদ চৌধুরী, সুফিয়ান আহমদ।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: কমর উদ্দিন আহমদ কমরু, মইনুল হক বকুল, সারোয়ার আলম বেলাল

সাংগঠনিক সম্পাদক: দেলোয়ার হোসেন, সিপার আহমদ, মইন উদ্দিন স্বপন, আব্দুল মুক্তাদির মনু, নুরুল ইসলাম ইমন

তিনি আরও জানান, প্রার্থীরা গত ৩০ আগস্ট মনোনয়নপত্র ক্রয় করেন, ৩১ আগস্ট জমা দেন। ২ সেপ্টেম্বর যাচাই-বাছাই ও প্রত্যাহারের পর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এবারের কাউন্সিলে মোট ১৩টি ইউনিয়নের ৯২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

উপজেলা বিএনপির এই কাউন্সিল পরিচালনার জন্য ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন মো. রেদোয়ান খান। অন্য সদস্যরা হলেন— অ্যাডভোকেট এএনএম খালেদ লাকি, ড. সাইফুল আলম চৌধুরী, প্রফেসর সামসুল ইসলাম আলম ও প্রভাষক আব্দুল মুহিত চৌধুরী রিপন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট