1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া–জনতাবাজার–প্রতাবী–রাঙ্গিছড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

কুলাউড়ায় ২ লাখ টাকার ভারতীয় বিড়িসহ পুলিশের খাঁচায় তুহিন

  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার। কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ এক চোরাকারবারী গ্রেপ্তার হয়েছে।

বুধবার ৩ আগস্ট ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া উপজেলা শরীফপুর ইইউনিয়নের দত্তগ্রাম এলাকা সংলগ্ন রোডে অভিযান চালিয়ে ১ লক্ষ শলাকা ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়িসহ তুহিন আহমদ (২০ ) নামের এক চোরাকারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। সে ওই ইউনিয়নের মনোহরপুর গ্রামের মোতালিব মিয়ার ছেলে। থানা সূত্রে জানা যায়, ভোরে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতুব্বরের নেতৃত্বে এসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই মেরাজুল ইসলামের সমন্বয়ে পুলিশের একটি টিম দত্তগ্রামে অভিযান চালিয়ে তুহিনকে গ্রেপ্তার করেন।

পরে তার হেফাজতে থাকা ভারতীয় উৎপাদিত আমদানি নিষিদ্ধ শেখ নাসিরুদ্দিন ব্র্যান্ডের মোট ১ লাখ শলাকা পাতার বিড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত বিড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তুহিনকে বিড়িসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

শরীফপুর সীমান্তে ১ লাখ শলাকা ভারতীয় বিড়িসহ তুহিন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়ন থেকে বুধবার (০৩ সেপ্টেম্বর) ভোরে পুলিশের বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধভাবে আমদানিকৃত ১ লাখ শলাকা বিড়ি জব্দ করেছে পুলিশ। অভিযানে তুহিন আহমদ (২০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাতারকৃত তুহিন আহমদ মনোহরপুর গ্রামের মোতালিব মিয়ার ছেলে।

পুলিশ জানায়, এসআই ফরহাদ মাতুব্বরের নেতৃত্বে এসআই মোস্তাফিজুর, এএসআই মিরাজুলসহ একটি টিম কুলাউড়া থানাধীন শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে তুহিন আহমদের হেফাজত থেকে ভারতীয় উৎপাদিত শেখ নাসিরুদ্দিন ব্র্যান্ডের আমদানি নিষিদ্ধ ১লাখ শলাকা পাতার বিড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত বিড়ির বাজারমূল্য আনুমানিক দুই লক্ষ টাকা।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক জানান, ভারতীয় সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে এই বিড়ি আমদানি করা হয়েছিল। এই ঘটনায় কুলাউড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট