1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী কুলাউড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন এসপিকে ঘুষ দেওয়ার অভিযোগে সহ-ছাত্রবিষয়ক সম্পাদককে শোকজ মৌলভীবাজারে হাওরের পানি বৃদ্ধি, তলিয়ে যাচ্ছে পাকা বোরো ধান

আমরা যেন আওমীলীগের কর্মকান্ড থেকে শিক্ষা নিতে পারি-মৌলভীবাজারে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ

  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, সতের বছর সংগ্রামের পর তরুণ ছাত্র-যুবক ও তাদের অভিভাবক সবাই মিলে রাজপথে নেমে হাসিনার মাফিয়া তন্ত্রের অবসান ঘটিয়েছে। আল্লার গজব পড়েছে হাসিনার উপর। সেজন্য দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। কত বড় বড় কথা বলেছেন আওয়ামীলীগ পালায় না। শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় না।

তিনি বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, নির্বাচন ফেব্রুয়ারী মাসে হবে। জনগনের সমর্থন নিয়ে বিএনপি আবারও রাস্ট্র পরিচালনার দায়িত্বে আসবে। বিএনপির উপর অনেক দায়িত্ব এখন, আমরা যেন আওয়ামীলীগ না হই। আওয়ামীলীগ দুর্নীতি, মানিলন্ডারিং করেছে, গুম, খুনসহ অবিচারে ভাসিয়ে দিয়েছে দেশকে। আমরা যেন আওমীলীগের কর্মকান্ড থেকে শিক্ষা নিতে পারি। দেশের এই ক্লান্তিলগ্নে প্রয়োজন ছিল এম সাইফুর রহমানের মতো একজন রাজনীতিবিদের, যিনি পূরো দেশকে নিয়ন্ত্রণ করতে পারতেন।

তিনি শুক্রবার ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় মৌলভীবাজারে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

 

এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সৈয়দ তৌফিক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট ড.আব্দুল মতিন চৌধুরী সঞ্চালনায় স্বাগত বক্তব্য রখেন সাবেক এমপি ও এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের প্রধান পৃষ্ঠপোষক এম নাসের রহমান, বিশেষ অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড.আলিমুল ইসলাম, বিএসপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি.কে গউছ, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন ও মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান।

দোয়া পরিচালনা করেন স্মৃতি পরিষদের সদস্য মাওলানা আব্দুল হাকিম। স্মরণসভায় এবছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উর্ত্তীণ মেধাবী ১০ জন শিক্ষার্থীদের আর্থিক অনুদান দশ হাজার টাকা করে প্রদান করা হয়।

এর আগে সকালে স্মৃতি পরিষদ ও মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর গ্রামের বাড়ি সদর উপজেলার বাহারমর্দনে কোরআন খতম, মরহুমের কবরে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা জানায় স্মৃতি পরিষদ, বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন সামাজিক সংগঠন। পরে বাদ জুম্মা মিলাদ, দোয়া ও শিরণী বিতরণ করা হয়।

উল্লেখ্য ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর এম সাইফুর রহমান মৌলভীবাজারের নিজ বাড়ি বাহারমর্দন থেকে ঢাকায় যাওয়ার সময় ব্রাহ্মণবাড়ীয়া জেলার ঢাকা-সিলেট মহা সড়কের খড়িয়ালা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় পানিতে ডুবে শাহাদত বরণ করেন।

এম সাইফুর রহমান বানিজ্য মন্ত্রী, একাধিকবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে ১২ টি বাজেট পেশ করেছেন। এছাড়াও তিনি ভ্যাটের প্রবর্তক ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট