1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

পুলিশ দেখে ইয়াবা চিবিয়ে নষ্ট করার চেষ্টা, অবশেষে মাদক ব্যবসায়ী গ্রে প্তা র

  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : রাজনগরে পুলিশের হাতে আটক হওয়ার মুহূর্তে ইয়াবা ট্যাবলেট চিবিয়ে নষ্ট করার চেষ্টা করেছেন এক মাদক ব্যবসায়ী। তবে শেষ রক্ষা হয়নি, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) তৎপরতায় হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়েছে। আটক ব্যক্তি হলেন আলী হোসেন (৪১), পিতা-মৃত কমরু মিয়া, সাং- দত্তগ্রাম, থানা- রাজনগর, জেলা- মৌলভীবাজার।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ৩ সেপ্টেম্বর দুপুরে ডিবির এসআই আবু নাইয়ুম মিয়া নেতৃত্বে একটি টিম রাজনগর উপজেলার পুদিনাপুর এলাকার রাজনগর টু সিলেট রোডে অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে আটক করেন।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, আটক করার সময় আলী হোসেন তার ডান হাতে থাকা একটি নীল রঙের পলিব্যাগ থেকে ইয়াবা ট্যাবলেট চিবিয়ে নষ্ট করার চেষ্টা করেন। পুলিশ সদস্য ও স্থানীয় সাক্ষীদের সহায়তায় তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার মুখ থেকে উদ্ধার করা ভাঙা ও গুড়ো অবস্থার কমলা রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার ওজন ছিল ৬ গ্রাম।

তিনি আরও জানান, ‘সিডিএমএস যাচাইয়ে আটককৃত আলী হোসেনের বিরুদ্ধে চুরি,ডাকাতি, মাদকসহ ১১টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। আজকের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর সারণির ১০ (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট