1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় ধানের শীষের পক্ষে প্রচারণায় প্রবাসী বিএনপি নেতারা মৌলভীবাজার-২ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর সাথে বিএনপি, জামায়াতের মুল লড়াই কুলাউড়ায় পাগলা কুকুরের কামড়ে ৪৯ জন আহত-ভ্যাকসিন সংকট লাউয়াছড়ায় সড়কে গাড়ির ধাক্কায় বানরের মৃ/ত্যু, মা বানরের আ/র্ত/নাদ কাতারে চারতলা ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী শ্রমিকের মৃ’ত্যু মৌলভীবাজার -২,কুলাউড়া সংসদীয় আসন পরিবর্তনের পর তা ডাঃ জুবায়দার প্রতি উৎসর্গ করবো …..সিলেট বিভাগবন্ধু আবেদ রাজা কুলাউড়ায় ১শ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি: ভারত সীমান্তবর্তী কর্মধায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে : ২ জনের মৃত্যু পাকিস্তানের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও “ডন” পত্রিকার সম্পাদক কুলাউড়ার আলতাফ হোসেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচিতি সভা অনুষ্ঠিত “দুই সেতুর ঝুঁকিতে হাজারো মানুষের জীবন—ভবানীপুর ও লক্ষীপুরে জরুরি সংস্কারের দাবি”

নিউইয়র্ক পুলিশের ডেপুটি ইন্সপেক্টর হলেন কুলাউড়ার কৃতি সন্তান কারাম চৌধুরী

  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার। বিশ্বের অন্যতম সেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে (NYPD) নতুন ইতিহাস গড়লেন দুই বাংলাদেশি-আমেরিকান।

বাংলাদেশি-আমেরিকান খন্দকার আবদুল্লাহ প্রথম বাংলাদেশি হিসেবে ইন্সপেক্টর পদে এবং কারাম চৌধুরী ডেপুটি ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ করেছেন।

আগামী সোমবার থেকে ব্রুকলিন নর্থ পেট্রোল বরোতে ইন্সপেক্টর হিসেবে যোগ দিচ্ছেন খন্দকার আবদুল্লাহ। তাঁর নেতৃত্বে অতীতে সহিংসতা-প্রবণ এলাকায় অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশেষ করে বেডস্টাই অঞ্চলে অপরাধ ও বন্দুক হামলার ঘটনা নামানো সম্ভব হয়েছে ঐতিহাসিক নিম্নস্তরে। স্থানীয় জনগণের আস্থা অর্জন করে তিনি দেখিয়েছেন, নিষ্ঠা ও অভিজ্ঞতা থাকলে পরিবর্তন সম্ভব।

অন্যদিকে, বাংলাদেশি বংশোদ্ভূত কারাম চৌধুরীকে ডেপুটি ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি প্রদান করেছে NYPD। আগামী ৯ সেপ্টেম্বর মঙ্গলবার, নিউইয়র্ক সিটির পুলিশ প্লাজায় পুলিশ কমিশনার জেসিকা টিশ তার হাতে আনুষ্ঠানিকভাবে পদোন্নতির সনদ তুলে দেবেন। বর্তমানে তিনি নিউইয়র্ক পুলিশের ১০৪ প্রিসিঙ্কটের কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০১৯ সালের ৩০ অক্টোবর তিনি ক্যাপ্টেন পদে উন্নীত হন। কারাম চৌধুরী বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

নিউইয়র্ক পুলিশে বাংলাদেশি বংশোদ্ভূতদের যোগদান ও সাহসী দায়িত্ব পালনে ইতিমধ্যে স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগ তাদের প্রশংসা করেছে। সম্প্রতি গত ২৮ জুলাই দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত দিদারুল ইসলাম অ/স্ত্র/ধারীর গু.লি.তে নিহত হন। তাঁর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে NYPD তাকে মরোণোত্তর প্রথম গ্রেডের ডিটেকটিভ অফিসার পদে পদোন্নতি দিয়েছে।

এই পদোন্নতিগুলো প্রমাণ করে, প্রবাসী বাংলাদেশিরা কঠোর পরিশ্রম, দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের নজির রেখে চলেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট