1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

বড়লেখায় যুবকের রহস্যজনক মৃত্যু, পুলিশ বলছে আ ত্ম হ ত্যা

  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা ::  বড়লেখায় তারেক আহমদ (২০) নামে এক যুবকের মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাড়ি থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

ঘটনাটি ঘটেছে বড়লেখা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মুছেগুল গ্রামে। নিহত তারেক ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে।

স্বজনদের দাবি, তারা তারেকের মৃত্যুর বিষয়ে কোনো কিছুই জানেন না। পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক শুক্রবার রাতে খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। শনিবার সকালে ঘুম থেকে উঠতে দেরি করায় পরিবারের লোকজন তার কক্ষে গিয়ে তাকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে স্থানীয়ভাবে খবর পেয়ে বেলা আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশ মর্গে পাঠানো হয়।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে কী কারণে তারেক আত্মহত্যা করেছেন তা পরিষ্কার নয়। পরিবারের লোকজনও কিছু বলতে পারছেন না। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট