1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

মৌলভীবাজারে পিবিআই’র হাজতখানায় লুঙ্গি পেঁচিয়ে আসামীর আত্মহত্যা

  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার। মৌলভীবাজার পিবিআই’র হাজতখানায় দরজা গ্রিলে লুঙ্গি পেঁচিয়ে মোকাদ্দছ মিয়া নামের এক আসামি আত্মহত্যা করেছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫ টার দিকে শহরের টিভি হাসপাতাল সড়কের পিবিআই হাজত খানায় ঘটনাটি ঘটেছে বলে পিবিআই জানায়।

মোকাদ্দছ আলী কমগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের কোনাগাও এলাকার মৃত লাল মিয়ার পুত্র।

মৌলভীবাজার পিবিআই’র পুলিশ সুপার মোঃ জাফর হোসেন জানান, কমলগঞ্জ উপজেলার নন্দগ্রামে গেল ৮ সেপ্টেম্বর লিটন মিয়া নামে একজনকে হত্যা করা হয়। এই মামলার তদন্তে অজ্ঞাত আসামী হিসাবে নিহত মোকদ্দছ আলীর নাম আসে। এতে তিনি স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণ করেন। বর্তমানে মামলাটি পিবিআই তদন্ত করছে।

এই কারণে রোববার থানা থেকে পিবিআই’র হাজতে এনে রাখা হয়। ভোরে আমরা জানতে পারি, তিনি হাজতে পরনের লুঙ্গি খুলে দরজার গ্রীলের সাথে পেঁচিয়ে আত্মহত্যা। লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর জেনারেল হাসপাতালের রাখা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট