1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

বোনকে উত্যক্ত করায় যুবককে গলা কে/টে হ/ত্যা।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার। কমলগঞ্জে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া যুবক লিটন মিয়া (২৭) হত্যার ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনায় জড়িত শামীম আহমদকে (৩৪) গ্রেপ্তারের পর সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আদালতে তোলা হলে ম্যাজিস্ট্রেটের সামনে ১৬৪ ধারায় তিনি হত্যার দায় স্বীকার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) জাফর হোসেন।

তিনি জানান, রবিবার বিকেলে রাজনগর থানা এলাকা থেকে শামীমকে গ্রেপ্তার করে পিবিআইয়ের একটি টিম। আদালতে দেওয়া জবানবন্দিতে শামীম স্বীকার করেন, তার বোনকে লিটন উত্যক্ত করতো। এ ছাড়া এলাকায় বখাটেপনা ও চুরিচামারির সঙ্গেও জড়িত ছিলো লিটন। এসব কারণে ৭ থেকে ৮ জন মিলে তাকে হত্যা করা হয়।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর সকালে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের পশ্চিম নন্দগ্রামে একটি মসজিদের পাশ থেকে লিটনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত লিটন ওই গ্রামের সত্তার মিয়ার ছেলে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট