1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কুলাউড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়নদের মধ্যে পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার । কুলাউড়ায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।

বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়নদের মধ্যে রয়েছেন ফুটবল: বালক বিভাগে টিলাগাঁও আজিজুন্নেছা উচ্চবিদ্যালয় এবং বালিকা বিভাগে কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়। কাবাডি: বালক বিভাগে শাহজালাল উচ্চবিদ্যালয় এবং বালিকা বিভাগে কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়।

হ্যান্ডবল: বালক বিভাগে নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় এবং বালিকা বিভাগে কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়। দাবা: মধ্যম বালক বিভাগে নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ঈশান সরকার। মধ্যম বালিকা বিভাগে মহতেছিন আলী উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষার্থী অর্পা রানী নাথ।

বড় বালক বিভাগে নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মো. ইশান খান। বড় বালিকা বিভাগে কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাতুন ফেরদৌসি মিথিলা। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট