1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কুলাউড়ায় আলী আমজদ স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক সামছুর রহমানকে বিদায় সংবর্ধনা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার। কুলাউড়া উপজেলার শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের জ্যেষ্ঠ শিক্ষক সামছুর রহমান চৌধুরী মিঠুকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে তাকে অবসরজনিত কারণে এ সংবর্ধনা দেওয়া হয়।

প্রতিষ্ঠানের প্রভাষক আব্দুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শশাংক শেখর গোস্বামী। এ সময় অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্য ডা. মোহাম্মদ ফারুকী, সৈয়দ আব্দুল মুনিম রুহেল, আসুক আহমদ, সমকাল প্রতিনিধি ও প্রাক্তন শিক্ষার্থী সৈয়দ আশফাক তানভীর, কবি সামছুল আজাদ সামছুদ্দিন, সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের স্টাফ কাউন্সিলের সম্পাদক মিছবুন নাহার। শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক রিটন দাস, তপন কান্তি দেব, মুক্তা সূত্রধর ও শিক্ষার্থী সাবা খান।

প্রসঙ্গত, অবসরপ্রাপ্ত শিক্ষক সামছুর রহমান চৌধুরী সুলতানপুর গ্রামের পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদুর রহমান চৌধুরী ওরফে নটু মিয়ার ছেলে। সংবর্ধনা অনুষ্ঠানে তাকে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী, মানপত্র ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট