1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

জুড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় ইমাম নি/হ/ত

  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার। জুড়ীতে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী একজনের নি/হ/ত এবং মোটরসাইকেল আরোহী ৩ জন আহত হয়েছেন।

বুধবার (১অক্টোবর) বিকাল সাড়ে ৪ টার দিকে জুড়ী-ফুলতলা সড়কের বিশ্বনাথপুর ঈদগাহ ময়দানের সামনে এ ঘটনা ঘটে।

নি/হ/ত হাফিজ ইছমাইল হোসেন (২৩) সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার নাসির মিয়ার পুত্র। তিনি জুড়ী উপজেলার মধ্য ভোগতেরা জামে মসজিদের ছানি ইমাম ও জামেয়া ইসলামিয়া জুড়ীর ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়- ৩ জন কিশোর দ্রুতগামী মোটরসাইকেল যুগে জুড়ী শহর থেকে ফুলতলার দিকে যাচ্ছিলেন। ভোগতেরা গ্রামের পার্শ্ব রাস্তা থেকে বাইসাইকেল চালিয়ে এসে মুল রাস্তায় উঠছিলেন ইছমাইল। তখন মোটরসাইকেলের সাথে সজোরে ধাক্কা খেলে ইসমাইল রাস্তায় ছিটকে পড়েন এবং মোটরসাইকেল আরোহী পরে একটি কুকুরের সাথে গিয়ে ধাক্কা লেগে গাছের সাথে আঘাত করলে মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায় এবং ১ টি কুকুর মা/রা যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে ইছমাইলকে মৃ/ত ঘোষণা করেন।

তবে মোটরসাইকেল আরোহীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।

জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ রিফাতুল ইসলাম জানান- ইছমাইলকে মৃ/ত অবস্থায় পাওয়া যায়। অন্যরা চিকিৎসা নিয়ে বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চলে গেছে।

জুড়ী থানার এসআই মামুন জানান, ঘটনাস্থল থেকে ১ টি মোটরসাইকেল ও ১ টি বাইসাইকেল উদ্ধার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট