1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

ব্রাহ্মণবাজারে সেন্টার কমিটি গঠন উপলক্ষে ইউনিয়ন জামায়াতের মতবিনিময় সভা

  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার। আগামী ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাজার জালালাবাদ উচ্চ বিদ্যালয় সেন্টার কমিটি গঠন উপলক্ষে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায়

ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা হাসান আলীর সভাপতিত্বে ও জামায়াত নেতা মাফিক আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর আমির কুলাউড়া আসনের সংসদ সদস্য প্রার্থী ইন্জিনিয়ার এম সায়েদ আলী, তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে আর কোনো বৈষম্য থাকবে না, আমরা সবাই একে অন্যের ভাই ভাই, আগামী ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে জামায়াতের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুলাউড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মুনতাজিম, উপজেলা জামায়াতের নায়েবে আমির জাকির হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার জেলা সেক্রেটারি আব্দুল মুমিত,জামায়াত নেতা মুসলিম উদ্দিন,

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল আহমেদ চৌধুরী, কুলাউড়া পৌর জামায়াতের সভাপতি রুহুল আমিন রইয়ব। ব্রাহ্মণবাজার ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি দিলদার হোসেন,

জামায়াত নেতা মুফিদুল ইসলাম শিপার সহ জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে জালালাবাদ উচ্চ বিদ্যালয় সেন্টার কমিটি গঠন করা হয়, এতে সভাপতি ফররুখ আহমদ বাবর, সহ-সভাপতি দিলদার উদ্দিন, সহ সভাপতি হাজি আব্দুল মানিক, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন,সহ সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম শিপার ও কামাল বক্স, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সহ প্রায় ২শত জনের একটি কমিটি ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট