1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

এবার মন্দিরে নেতাকর্মীদের শপথ করালেন বিএনপি নেতা এড. আবেদ রাজা।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার। কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের শিব বাড়ী মন্দির প্রাঙ্গণে বিএনপির নেতৃবৃন্দকে শপথ করান মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট আবেদ রাজা।

এসময় তিনি শপথ বাক্যে বলেন।

আমরা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কাদিপুরের ঐতিহাসিক শিব মন্দিরে উপস্থিত হয়েছি। আমাদের সাথে এই মন্দিরের সম্মানিত পুরোহিত পুলক দাদা উপস্থিত আছেন। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে এই মন্দিরসহ কুলাউড়ার সমস্ত মন্দির সমূহের স্বেচ্ছাসেবকদল নিয়োগ করে আমরা সার্বক্ষণিক তারা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে তার জন্য সর্বক্ষণিক পদক্ষেপ নিচ্ছি। আমাদের জীবনের সর্বশক্তি দিয়ে হিন্দু ভাইদের পূজা উৎসব যাতে সুষ্ঠ ও সুন্দরভাবে করতে পারে তার জন্য আমরা সকল প্রকার পদক্ষেপ নিচ্ছি। আমরা প্রত্যাশা করি কুলাউড়া হিন্দু সমাজ জাতীয়তাবাদী দলকে ধানের শীষ কে যথা সম্ভব সহযোগিতা করবেন। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে গড়ে তুলবো। আমরা দেশের মধ্যে হানাহানি, বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি বন্ধ করতে বদ্ধপরিকর। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপিকে সুসংঘটিত করে বাংলাদেশের মানুষের আস্তা, ভালোবাসা, সমর্থন নিয়ে এই দেশকে এগিয়ে নিবো। আমরা আগামী ফেব্রুয়ারির নির্বাচন যাতে নির্বিঘ্নে সুন্দরভাবে স্বাধীনভাবে স্বাধীন মতামতে মানুষ ভোটাধিকার প্রয়োগ করে তার প্রতিনিধি নির্বাচন করতে পারে তার জন্য সর্বশক্তি নিয়োগ করব। বাংলাদেশ সকল ধর্মের মানুষের যাতে একটি পবিত্র ভূমিতে পরিণত হয়। এখানকার দুর্নীতি, অন্যায়, অত্যাচার সমস্ত কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমরা বিগত ১৭ বছরের ফ্যাসিস্ট দেয়ার বিচার বাংলাদেশের মাটিতে যাতে হয় তার ব্যবস্থা নিতে ওয়াদাবদ্ধ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট