1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

কুলাউড়া গাজিপুর চা বাগান পূজা মান্ডবে নবমীতে দর্শনার্থীর ঢল, নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক উদ্যোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলার গাজিপুর চা বাগান পূজা মান্ডবে শারদীয় দুর্গাপূজার নবমীর দিনে বুধবার সন্ধ্যায় ব্যাপক উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হয়। এদিন মান্ডবে হাজারো মানুষের সমাগম ঘটে।

চা বাগানের শত শত শ্রমিক ছাড়াও হিন্দু ধর্মাবলম্বী হাজারো নারী-পুরুষ পুজায় অংশগ্রহণ করেন। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং র‌্যাব সদস্যদের তৎপর ভূমিকা ছিল চোখে পড়ার মতো।

মান্ডব পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), পুলিশ প্রশাসনের কর্মকর্তারা, র‌্যাব সদস্যরা এবং গাজিপুর চা বাগানের জেনারেল ম্যানেজার জয়ন্ত ধর, ম্যানেজার জাবের আলীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এছাড়াও বিএনপি ও জামায়াতের সিনিয়র নেতৃবৃন্দ, বিএনপির এমপি প্রার্থী এডভোকেট আবেদ রাজা, উপজেলা যুবদলের আহবায়ক ও জেলা যুবদলের সহ-সভাপতি জুবের আহমদ খান, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ময়নুল হক পবন, সাংবাদিক শাহ আলম শামীম, জয়চন্ডি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নাদির মিয়া প্রমুখ পূজা মান্ডব পরিদর্শন করেন।

গাজিপুর চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি অশোক কুমার গোয়ালা বাবলু এবং পূজা মান্ডব কমিটির সভাপতি রাম বিলাষ দুষাদ নানকা প্রশাসনের নিরাপত্তামূলক তৎপরতায় সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, নবমীর দিনে প্রায় ১০ হাজার দর্শনার্থীর সমাগম ঘটে গাজিপুর চা বাগান পূজা মান্ডবে।

উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন হওয়ায় প্রশাসন ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান আয়োজকরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট