1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

কুলাউড়ার কর্মধায় পানজুম থেকে গাছ ও ফল চুরি: দুই চোর আটক।

  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার। কুলাউড়ার কর্মধা ইউনিয়নে একটি পানজুম থেকে গাছ কেটে চুরি ও ফল ফলাদি চুরির অভিযোগে দুই এজাহারনামীয় আসামীসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর পুলিশ দুইজনকে আটক করেছে। আটককৃতদের আজ শনিবার (০৪/১০/২৫) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ১৩ নং কর্মধার মুরইছড়া পুঞ্জির সিমন খংলার ৩০ বছরের রোপনকৃত পানজুমের মালিকের অভিযোগের ভিত্তিতে গত ০৪/১০/২৫ তারিখে মামলা নং-০১ রুজু হয়। মামলায় এজাহারনামীয় আসামি করা হয়- ১। উসমান আলী (২৬), পিতা- মৃত সিদ্দেক আলী এবং ২। মবশ্বির আলী মবই (২৮), পিতা- মৃত সিদ্দেক আলীকে। এছাড়াও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়।

বাদীর অভিযোগে বলা হয়, গত ৩০/০৯/২৫ এবং ০১/১০/২৫ তারিখে আসামিরা দলবদ্ধ হয়ে ওই পানজুম থেকে পান গাছ কেটে চুরি করে নিয়ে যায়। একইসঙ্গে পানজুমের বিভিন্ন ফল ফলাদিও চুরি করে। এই ঘটনায় দণ্ডবিধির ৪৪৭ (অনধিকার প্রবেশ), ৪২৭ (ক্ষতিসাধন), ৩৭৯ (চুরি) এবং ৫০৬(২) (ভীতিপ্রদর্শন) ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়।

মামলা দায়েরের পর কুলাউড়া থানার উপ-পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত অভিযানে নামে। শুক্রবার (০৩/১০/২৫) রাতে পূব টাট্টিউলি এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় দুই আসামিকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, পানজুমের গাছ ও ফল চুরির অভিযোগে দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে দুই আসামিকে আটক করা হয়েছে। তাদের আজ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অজ্ঞাতনামা অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট