1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

বড়লেখা-জুড়ী-কুলাউড়াতে বামাশিকফোর নতুন কমিটি গঠন

  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

জুড়ী প্রতিনিধি : বড়লেখা-জুড়ী-কুলাউড়াতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের (বামাশিকফো) এর নতুন কমিটি অনুমোদন দেয়া হয়ছে।

এ উপলক্ষে শনিবার ৪ অক্টোবর জুড়ী উপজেলার জাঙ্গীরাই দাখিল মাদ্রাসায় এক সম্মেলনের আয়োজনকরা হয়েছে।

হযরত শাহখাকী (রহঃ) ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ এ কে এম ইয়াকুব আলীর সভাপতিত্বে ও নওয়াবাজার আহমদিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারি শিক্ষক মনসুরুর রশিদ পলাশের সঞ্চালনায় আয়োজিত সন্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বামাশিকফোর মৌলভীবাজার জেলা আহবায়ক অধ্যক্ষ মাওঃ ওয়াহীদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদস্য সচিব মাওঃ নাজেম উদ্দিন চৌধুরী, পাথারিয়া গাংকুল মনসুরিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ এফ এইচ এম ইউসুফ আলী।

এছাড়াও তিন উপজেলার বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও সহকারি শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। পরে জেলা আহবায়ক অধ্যক্ষ মাওঃ ওয়াহীদুজ্জামান চৌধুরী ও সদস্য সচিব সুপার মাওঃ নাজেম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত তিন উপজেলায় প্রতিটিতে ৫১ জন করে ১৫৩ সদস্য বিশিষ্ট কমিটিরঅনুমোদন দেয়া হয়েছে। নবগঠিত জুড়ী উপজেলা কমিটিতে উপদেষ্টা নওয়াবাজার আহমদিয়া ফাজিল ডিগ্রি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ লিয়াকত আলী। সভাপতি হয়েছেন উপজেলার হযরত শাহখাকী ( রহঃ) ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ এ কে এম ইয়াকুব আলীএবং সাধারণ সম্পাদক হয়েছেন ঐতিহ্যবাহী নয়াগ্রাম শিমূলতলা দাখিল মাদ্রাসার সুপার মাওঃজিয়াউল হক ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন শাহখাকী (রহঃ) ইসলামিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ ইব্রাহিম আলী।

বড়লেখা কমিটিতে সভাপতি পাথারিয়া- গাংকুল মনসুরিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ এফ এইচ এম ইউসুফ আলী, সাধারণ সম্পাদক চান্দগ্রাম এ ইউ ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোস্তাক আহমদ ও সাংগঠনি সম্পাদক বড়লেখা মোহাম্মাদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওঃ হোসাইন আহমদ।কুলাউড়া কমিটিতে উপদেষ্টামন্ডলী শ্রীপুর জালালিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ সামছুল হক, হিংগাজিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল মুন্তাকিম,মনসুর মোহাম্মাদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ ওবায়দুল্লাহ, রবিরবাজার দারুস সুন্নাহ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল জব্বার। সভাপতি ভাটেরা সাইফুল তাহমিনা ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক ভাটেরা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মুজিবুর রহমান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক গৌড়করন দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মাওঃ ফারুক হোসেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট