1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় ধানের শীষের পক্ষে প্রচারণায় প্রবাসী বিএনপি নেতারা মৌলভীবাজার-২ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর সাথে বিএনপি, জামায়াতের মুল লড়াই কুলাউড়ায় পাগলা কুকুরের কামড়ে ৪৯ জন আহত-ভ্যাকসিন সংকট লাউয়াছড়ায় সড়কে গাড়ির ধাক্কায় বানরের মৃ/ত্যু, মা বানরের আ/র্ত/নাদ কাতারে চারতলা ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী শ্রমিকের মৃ’ত্যু মৌলভীবাজার -২,কুলাউড়া সংসদীয় আসন পরিবর্তনের পর তা ডাঃ জুবায়দার প্রতি উৎসর্গ করবো …..সিলেট বিভাগবন্ধু আবেদ রাজা কুলাউড়ায় ১শ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি: ভারত সীমান্তবর্তী কর্মধায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে : ২ জনের মৃত্যু পাকিস্তানের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও “ডন” পত্রিকার সম্পাদক কুলাউড়ার আলতাফ হোসেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচিতি সভা অনুষ্ঠিত “দুই সেতুর ঝুঁকিতে হাজারো মানুষের জীবন—ভবানীপুর ও লক্ষীপুরে জরুরি সংস্কারের দাবি”

ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম এর উদ্যোগে মানববন্ধন চলছে কুলাউড়া উত্তরবাজার ইসলামী ব্যাংকের সম্মুখে।

  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার | কুলাউড়া দর্পণ. ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের উদ্যোগে কুলাউড়া উত্তরবাজার ইসলামী ব্যাংকের সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন কুলাউড়ার বিশিষ্ট ব্যবসায়ী মো: শেলুর রহমান এবং পরিচালনা করেন দিদার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি ঐক্যজোটের নেতা, এমপি প্রার্থী পীর মাওলানা আসলাম রহমানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া বাজারের ব্যবসায়ী মো: আলাউদ্দিন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির দপ্তর সম্পাদক মাওলানা এনামুল ইসলাম, আবুল কাশেম আযাদ, এম এ জলিল, ছাব্বির আহমদ, চাকরি প্রত্যাশী নিজাম উদ্দীন ও জাফরান আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন খন্দকার আব্দুস সোবহান, কাজী জসিমউদ্দিন মামুন, দন্ত চিকিৎসক মবশ্বির আলী তালুকদার, খেলাফত মজলিস নেতা ও ব্যবসায়ী নেছার আহমদ, আমজাদ হোসাইন, চাকরি প্রত্যাশী ফয়সাল আহমদ, আবু বক্কর মোহাম্মদ সিপন, সাইফুল ইসলামসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংক বর্তমানে লুটেরা ও মাফিয়া চক্রের কবলে পড়েছে। তারা দাবি জানান—এস আলম গ্রুপ কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের দ্রুত অপসারণ করতে হবে এবং ব্যাংক থেকে লুট করা টাকা ফেরত দিতে হবে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট