1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কমলগঞ্জে বজ্রপাতে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: বজ্রপাতে প্রাণ হারিয়েছেন কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুর রহমান। সোমবার (৬ অক্টোবর) দুপুরে সীমান্তবর্তী মোকাবিল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ইসলামপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবু আব্দুল্লা বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজলুর রহমান দুপুরে কৃষি জমিতে ধানের মধ্যে ঘাস কাটতে গিয়েছিলেন। এসময় প্রবল বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনি মাঠেই নিহত হন বলে ধারণা করা হচ্ছে।

পরিবার ও স্থানীয়রা জানান, সকাল থেকে ফজলুর রহমান নিখোঁজ ছিলেন। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে ধানক্ষেতের মধ্যে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। মুখের অংশ সম্পূর্ণ কালো হয়ে যাওয়ায় ধারণা করা হচ্ছে, তিনি বজ্রপাতে মারা গেছেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন,

“মৃত্যুর খবর পেয়েছি, ঘটনাস্থলে যাচ্ছি। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।”

 

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট