1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কুলাউড়ায় চা-বাগান থেকে রাতের আঁধারে গাছ চুরির হিড়িক

  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার। কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার হিংগাজিয়া চা-বাগানে রাতের আঁধারে গাছ চুরির হিড়িক পড়েছে। চা-বাগানের সেকশন থেকে রাতের আধারে আকাশিসহ বিভিন্ন প্রজাতির দামি গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে স্থানীয় দুর্বৃত্তরা। গত ১ মাসের মধ্যে বাগান থেকে কয়েকটি আকাশি গাছসহ বিভিন্ন প্রজাতির দামি গাছ গভীর রাতে কেটে নিয়ে গেছে সংঘবদ্ধ চুর চক্র।

বাগানের পাহারাদাররা জানান, পাশ্ববর্তী লংলা খাস বস্তি এলাকার একদল সংঘবদ্ধ চুর চক্র বাগানের এই মূল্যবান গাছগুলো রাতের আধারে গাড়ি লাগিয়ে কেটে নিয়ে যাচ্ছে। কিছুদিন আগে এভাবে খাস এলাকার সংঘবদ্ধ চুর চক্র বাগানের ভেতরে গভীর রাতে গাড়ি নিয়ে ডুকে আকাশি গাছ কাটার প্রস্তুতি নিলে তারা বাধা দিলে তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে গাছ রেখে পালিয়ে যায় চুরচক্র। দুর্বত্তরা সংখ্যায় বেশি হওয়ায় বাগানের পাহারাদাররা অনেক সময় তাদের সাথে পেরে উঠতে পারেন না। এছাড়াও পাহারাদারদের আত্মরক্ষার্থে হাতে থাকা শুধু একটি বাঁশি ও লাঠি নিয়ে তাদের পাহারা দিতে হয় বাগানগুলো। যার কারনে বাগানে এভাবে চুরির ঘটনা ঘটছে বলে জানান স্থানীয়রা। বাগান থেকে গাছ চুরির ঘটনায় স্থানীয় লংলা খাস বস্তি এলাকার কয়েকজন চুর চক্রের বিরুদ্ধে কুলাউড়া থানায় অভিযোগও দায়ের করেছেন বাগান পাহারাদাররা। তারা জানান, প্রশাসন থেকে যদি এই চুর চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে বাগানের গাছগুলো রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

এব্যাপারে বাগান পঞ্চায়েতের সভাপতি জামাল উদ্দিন বলেন, চা-বাগানের পাশে লংলা খাস বস্তি এলাকার কিছু চুরচক্র প্রতিদিন গভীর রাতে গাছ চুরির জন্য বাগানে হানা দিচ্ছে। গত ১ মাসের মধ্যে বেশ কয়েকটি আকাশি দামি গাছ কেটে নিয়ে গেছে তারা। বাগানের পাহারাদাররা বাধা দিলে উল্টো তাদের ওপর হামলা করে বসে দুর্বৃত্তরা। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিলেও কোনো সুরাহ হচ্ছে না এখনো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট