1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

বিশ্ব নিরাপত্তা সংস্থার বোর্ড সদস্য হলেন কুলাউড়ার মেজর (অব.) নুরুল মান্নান

  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার। কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কৃতী সন্তান মেজর (অব.) নুরুল মান্নান চৌধুরী আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থা এএসআইএস ইন্টারন্যাশনাল-এর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বোর্ড সদস্য নির্বাচিত হয়েছেন। আগামী তিন বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে অনুষ্ঠিত এএসআইএস ইন্টারন্যাশনালের বার্ষিক সেমিনারে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়। বুধবার ৮ অক্টোবর সেমিনার শেষে তিনি দেশে ফিরে আসেন।

মেজর (অব.) নুরুল মান্নান জানান, এএসআইএস ইন্টারন্যাশনাল বিশ্বের অন্যতম প্রভাবশালী নিরাপত্তা সংগঠন, যার সদস্য সংখ্যা প্রায় ৩৪ হাজার। সংস্থাটি প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের বেসরকারি নিরাপত্তা বিশেষজ্ঞদের নিয়ে শিল্প ও অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ে তিন দিনব্যাপী সেমিনার আয়োজন করে।

তিনি গত বছরের মতো এ বছরও বৈশ্বিক এই সম্মেলনে অংশগ্রহণ করেন। সেখানে তার নিরাপত্তা বিষয়ক রচিত বই তিনি বিভিন্ন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের হাতে তুলে দেন।

মেজর মান্নান বলেন, বাংলাদেশের বেসরকারি নিরাপত্তা বিশেষজ্ঞদের প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও মানোন্নয়নে আমি এক দশকেরও বেশি সময় ধরে কাজ করছি। এখন আমাদের বিশেষজ্ঞরাও বিশ্বমানের পরিকল্পনা প্রণয়নে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছেন।

সেমিনারে সাইবার অপরাধ প্রতিরোধ, সরকারি-বেসরকারি সেক্টরে নিরাপত্তা বৃদ্ধি এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে ভবিষ্যৎ বিশ্বকে আরও নিরাপদ করা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট