
ষ্টাফ রিপোর্টার। কুলাউড়ায় উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) দিনব্যাপী জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।
উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মুনতাজিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি প্রভাষক বেলাল আহমেদ চৌধুরীর পরিচালনায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ও মৌলভীবাজার–২ (কুলাউড়া) সংসদীয় আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।
প্রায় ৭ শতাধিক দায়িত্বশীল সদস্যের অংশগ্রহণে আয়োজিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও জুড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুর রহমান, জেলা সেক্রেটারি প্রিন্সিপাল ইয়ামীর আলী, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি এম ফরিদ উদ্দিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাগরনাল ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজিজ আহমদ কিবরিয়া প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী মোঃ জাকির হোসেন, সহকারী সেক্রেটারিগণ সাইফুল ইসলাম খান ও মোঃ আলাউদ্দিন, উপজেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাজানুর রহিম ইফতেখার, উপজেলা বায়তুলমাল সম্পাদক মতিউর রহমান, ছাত্রশিবিরের কুলাউড়া উপজেলা সভাপতি তিহান তালুকদার, কুলাউড়া পশ্চিম সভাপতি আশরাফুল ইসলাম শাহারিয়ারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।