1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

কুলাউড়ায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু 

  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার। কুলাউড়া- রবিরবাজার সড়কে পুরষাই নামক স্থানে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় এক পথচারী বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা এ দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে নিহত ব্যাক্তির নাম যতিন্দ্র মোহন নাথ ( ৬০)। তিনি কর্মধা ইউনিয়নের বাবনিয়া গ্রামের বাসিন্দা।

‎স্বজনদের বরাতে জানা গেছে, সন্ধার কিছু আগে তিনি বোনের বাসায় যাওয়ার সময় পুরশাই এলাকার প্রধান সড়কে অটোরিকশার ধাক্কায় অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কুলাউড়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে মৃত্যুর সময় তাঁর মাথার পিছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

‎এ ছাড়াও কর্মধা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল আহমেদ জানান, কুলাউড়া থানার এ এস আই আরিফুল হক ছবি পাঠালে তিনি নিহতের পরিচয় নিশ্চিত করেন এবং পরিবারের সদস্যদের জানান।

‎নিহতের ছেলে সুমন্ত দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

‎কুলাউড়া সদর হাসপাতালের চিকিৎসক সোহেল আহমেদ বলেন, মৃত ব্যক্তিকে হাসপাতালে আনা হলে আমরা পরীক্ষা করে দেখেছি, তার মাথার পিছনে গুরুতর আঘাত রয়েছে। আঘাতের ফলে তিনি শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে মারা গেছেন”

‎কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক সাংবাদিকদের বলেন, “অটোরিকশার ধাক্কায় তিনি অচেতন হয়ে পড়েছিলেন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতক অটোরিকশা এখনও শনাক্ত করা যায়নি।”

‎পুলিশ এখন দুর্ঘটনার সত্যতা যাচাইসহ ঘাতক অটোরিকশা সনাক্ত করতে তৎপর রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট