1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

কুলাউড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু

  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সারাদেশের ন্যায় আজ ( ১২ অক্টোবর) থেকে কুলাউড়ায় শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন – ২০২৫। ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে পৌর শহরের রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন প্রধান অতিথি হিসেবে টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ আফতাব উদ্দিন। সুষ্ঠুভাবে টিকাদান ক্যাম্পেইন আয়োজনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্বাস্থ্য বিভাগ। কুলাউড়া উপজেলায় ১ লক্ষ ২১ হাজার ১৬০ জন পাচ্ছে টাইফয়েড টিকা। এই কর্মসূচি বাস্তবায়নে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে ব্যাপক তৎপরতা চলছে।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ৩শত স্কুলে টিকাদান ক্যাম্পেইন চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীরা টিকা দিতে পারবে। এছাড়াও ১ নভেম্বর থেকে ৩১২টি কমিউনিটি ক্লিনিকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সীরা টিকা দিতে পারবে।পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও টিকা প্রদান করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট