1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

রক্তের দাগ শুকানোর আগেই আনজুম হত্যার আসামি জুনেলের পক্ষে আদালতে জামিন আবেদন

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার। রক্তের দাগ শুকানোর আগেই ব্রাহ্মণবাজারের আলোচিত স্কুল ছাত্রী আনজুমের হত্যাকারী জুনেলের পক্ষে আদালতে জামিন চাইলেন আইনজীবি দ্বীপক চন্দ্র ধর। কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারের আলোচিত মেধাবী স্কুল ছাত্রী আনজুম হত্যাকান্ডের ঘটনার চার মাস অতিবাহিত হওয়ার আগেই এবার আদালতে হত্যাকারী জুনেলের জামিন চাইলেন তার আইনজীবি দ্বীপক চন্দ্র ধর। হত্যাকান্ডের ঘটনায় প্রথমবারের মতো সোমবার (১৩ অক্টোবর) মৌলভীবাজার আদালতের ম্যাজিস্ট্রেট আরিফ বিল্লাহ’র খাস কামরায় আসামী খুনি জুনেলের জামিনের জন্য আবেদন জানান আইনজীবি দ্বীপক চন্দ্র ধর। এসময় বাদি পক্ষের আইনজীবি কামরুল ইসলাম জামিনের বিরোধিতা করলে আদালত জামিন আবেদন নাকোচ করে দেন। দুর্ধর্ষ খুনি ধর্ষক জুনেলের পক্ষে আদালতে জামিন চাওয়ার ঘটনার খবর জানা জানি হলে এলাকায় নিন্দার ঝড় উঠে।

স্কুল ছাত্রী আনজুম হত্যা কান্ডের ঘটনায় প্রতিবাদকারী স্থানীয় সুজেলসহ বেশ কয়েকজন যুবক জানান, আমাদের বোন মেধাবী ছাত্রী আনজুমের রক্তের দাগ এখনো শুকায় নি। কিন্তু একটা খুনি লস্পটের পক্ষে সামান্য টাকার জন্য এতো তাড়াতাড়ি আদালতে আইনজীবি দাড়িয়ে যাবেন যা কল্পনা করা যায় না। খুনির পক্ষে আইনজীবি দাড়ানোর ঘটনায় তারা তীব্র নিন্দা জানান এবং খুনির ফাঁসির দাবিতে বড় ধরনের আন্দোলনের হুশিয়ারী দেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট