1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

কুলাউড়ায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার: কুলাউড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে শীতকালীন ফসলের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। তিনি বলেন, উপজেলায় অনেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক রয়েছেন, যারা বীজ ও সারের অভাবে শীতকালীন সবজি চাষ করতে পারেন না। সরকার এসব কৃষকদের উৎসাহিত করতে ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্যোগ নিয়েছে।

তিনি আরও আশা প্রকাশ করেন, সরকারের এ সহায়তা গ্রহণ করে কুলাউড়ার প্রান্তিক কৃষকরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি শীতকালীন সবজি উৎপাদনে অগ্রণী ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস পাল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুবেল রানা, প্রেসক্লাব,কুলাউড়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ময়নুল ইসলাম পবন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন জানান, ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

তিনি আরও জানান, বসতবাড়িতে শাকসবজি চাষে ৫২০ জন এবং মাঠে চাষযোগ্য শীতকালীন সবজি আবাদে ৩০০ জনসহ মোট ৮২০ জন প্রান্তিক কৃষককে সরকারের এ সুবিধা প্রদান করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট