1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কুলাউড়ায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বেপরোয়া মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : বিয়ে বাড়িতে যাওয়ার পথে মৌলভীবাজারের কুলাউড়ায় বেপরোয়া মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেছে এক মোটরসাইকেল আরোহী যুবকের। শুক্রবার দুপুর দুইটার দিকে উপজেলার আছুরিঘাট এলাকায় কুলাউড়া – জুড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই যুবক সালাউদ্দিন (২৫) বড়লেখা উপজেলার ভোলারকান্দি গ্রামের বাসিন্দা।

কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শামীম আহমদ বলেন, সালাউদ্দিন মোটরসাইকেল চালিয়ে কুলাউড়া উপজেলার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলের পেছনে সামাদ নামের এক যুবক ছিলেন। তিনি সালাউদ্দিনের বন্ধু। আছুরিঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাস তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে মোটরসাইকেলটি উল্টে পড়ে এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে সালাউদ্দিন ঘটনাস্থলেই মারা যান। তবে পেছনে থাকা সামাদ অক্ষত থাকেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং কুলাউড়া থানার পুলিশের কাছে হস্তান্তর করেন।

সালাউদ্দিনের ছোট ভাই ফাহাদ আহমদ বলেন, তাঁর ভাই কুলাউড়ার সাদীপুর এলাকায় তাঁদের এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গেছেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট