1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

দ্বিখণ্ডিত হলো আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন!

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সিলেট আখাউড়া সেকশনের ভাটেরা স্টেশন অতিক্রম করার পর মোমিন ছড়া চা বাগান এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের দুটি বগির সংযোগস্থল ছিড়ে দ্বিখন্ডিত হয়ে যায়। ১৬ বৃহস্পতিবার বেলা আনুমানিক সাড়ে চার ঘটিকায় এই দুর্ঘটনা কবলিত হয় ট্রেন। এতে কেউ হতাহত না হলে ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কুলাউড়া জংশন স্টেশনের রুমান আহমদ জানান, চট্টগ্রাম থেকে সিলেট অভিমুখী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আনুমানিক সাড়ে তিন ঘটিকার সময় কুলাউড়া স্টেশন ছেড়ে যায়। এর আনুমানিক ৪০ মিনিট পর ট্রেনটি ভাটেরা স্টেশন অতিক্রম করে মোমিন চড়া চা বাগান এলাকায় গেলে হঠাৎ করে দুটি বগির সংযোগস্থলে ছিড়ে যায়।

ট্রেন যাত্রী সোহেল সিদ্দিকী জানান, বিকট শব্দে বিচ্ছিন্ন হয়ে গেলে ট্রেনটি থেমে যায়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

কুলাউড়া স্টেশন মাস্টার রুমান আহমদ জানান, কুলাউড়া থেকে ইঞ্জিনিয়ার টিম ঘটনাস্থলে পৌঁছে ট্রেনটি মেরামত করলে পরে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে। ফলে ট্রেন চলাচল স্বাভাবিক হতে ২ থেকে ৩ ঘণ্টা সময় লাগতে পারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট