1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কুলাউড়ায় আলী আব্বাছ খান বিএনপির কাছে ১২ দলীয় জোটের ২১আসনের তালিকা!

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে মিত্রদের সঙ্গে আলোচনা শুরু করেছে বিএনপি। এর প্রেক্ষিতে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন সহ ২১টি আসন চেয়ে বিএনপির কাছে তালিকা দিয়েছে ১২ দলীয় জোট। তারা কুলাউড়ায়(মৌলভীবাজার-২) সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খানকে জোটের প্রার্থী চায়!

এর মধ্যে পিরোজপুর-১ আসন থেকে মনোনয়ন চান জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। লক্ষ্মীপুর-১ আসন থেকে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, কিশোরগঞ্জ-৫ আসনে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবীব লিংকন (কুষ্টিয়া-১),

নওয়াব আলী আব্বাস খান (মৌলভীবাজার-২), কাজী মো. নাহিদ (কুমিল্লা-১১), সেলিম মাস্টার (ব্রাহ্মণবাড়িয়া-৪), জমিয়তে উলামায়ে ইসলামের মহিউদ্দিন ইকরাম (কুমিল্লা-৬), রশিদ বিন ওয়াক্কাস (যশোর-৫), সৈয়দ তালহা আলম (সুনামগঞ্জ-৩), ন্যাশনাল লেবার পার্টির লায়ন ফারুক রহমান (বরগুনা-২),

কল্যাণ পার্টির (একাংশ) সামসুউদ্দিন পারভেজ (নোয়াখালী-৫), বাংলাদেশ এলডিপির তমিজউদ্দিন টিটু (ঢাকা-৫), এমএ বাশার (ময়মনসিংহ-৮), ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট আবদুর রকিব (সিলেট-৬), অ্যাডভোকেট আবুল কাশেম (ঢাকা-১২), আমিনুল ইসলাম (পিরোজপুর-২), হাফেজ রশিদ আহমাদ, (সুনামগঞ্জ-১), মাওলানা শেখ শরিফ উদ্দীন খাঁ (সিলেট-৪) রয়েছেন।

মিত্রদের কয়টি আসন ছাড় দেবে বিএনপি তা চলতি মাসেই জানা যাবে। যাদের ছাড় দেবে তাদের বিএনপির হাইকমান্ড থেকে ‘সবুজ সংকেত’ দেওয়া হবে। পরবর্তী সময়ে নির্বাচনের তফশিল ঘোষণার পর প্রার্থী মনোনয়নের যথাযথ প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

তবে মিত্ররা অনেক আসন চাইলেও বিএনপি তা দিতে পারবে না। কারণ এবার বিএনপির নিজেদের প্রার্থী অনেক। মিত্ররা বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত আসন চাইলে নাও পেতে পারেন। আসন ভাগাভাগি নিয়ে মিত্রদের সঙ্গে বিএনপির মতবিরোধ হওয়ারও আশঙ্কা দেখছেন কেউ কেউ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট