1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কুলাউড়ায় পুলিশের ধাওয়ায় চোরাই সিএনজি সহ যুবক আটক

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার। কুলাউড়ায় পুলিশের ধাওয়ায় চোরাই একটি সিএনজি অটোরিকশাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) ভোরে এসআই জুনেদ এর নেতৃত্বে পরিচালিত টহল টিম কুলাউড়া স্টেশন চৌমুহনী এলাকায় এ অভিযান চালায়।

আটককৃত যুবকের নাম শেখ খয়রুল ইসলাম (২৭)। তিনি রাজনগর উপজেলার নিদনপুর গ্রামের শেখ মো. জাহাঙ্গীর আলমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে কুলাউড়া থানার টহল টিম স্টেশন চৌমুহনী এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালন করছিল। এসময় একটি সিএনজি (রেজি: মৌলভীবাজার-থ-১১-৩০৮১) থামার সংকেত দিলে চালক সিএনজিটি না থামিয়ে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে এসআই জুনেদ ও সঙ্গীয় ফোর্স ধাওয়া করে মিশন চৌমুহনী এলাকায় গাড়িসহ তাকে আটক করেন।

পরে তল্লাশিতে চোরাই সিএনজি ছাড়াও কার্বুরেটরের নজেল, তামার ও বৈদ্যুতিক তার, লাইটার, প্লাস ও টর্চলাইট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে খয়রুল ইসলাম স্বীকার করে যে, সিএনজিটি সে চুরি করে নিয়ে এসেছে, তবে কোন এলাকা থেকে চুরি করেছে তা জানাতে পারেনি।

পুলিশ জানায়, ধাওয়া করার সময় আটক ব্যক্তি রাস্তায় পড়ে গিয়ে সামান্য আহত হন এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উদ্ধারকৃত সিএনজিটির আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।

ঘটনার বিষয়ে কুলাউড়া থানায় বাংলাদেশ দণ্ডবিধির ৩৭৯/৪১১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট