1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কুলাউড়া রেলওয়ে স্টেশনে টিকিট অভিযান: দুই যাত্রীকে ১,২০০ টাকা জরিমানা

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,কুলাউড়ার দর্পণ।। কুলাউড়া জং রেলস্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারি ও অনিয়ম রোধে ১৯ অক্টোবর বিকেলে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলামের নেতৃত্বে অভিযানে যাত্রীদের জাতীয় পরিচয়পত্র (NID) যাচাই করে “এনআইডি যার, টিকিট তার” নীতির ভিত্তিতে টিকিট পরীক্ষা করা হয়।

অভিযানে দুই যাত্রী অন্যের নামে টিকিট ব্যবহার করার চেষ্টা করেন। নিয়ম লঙ্ঘনের দায়ে তাদের মোট ১,২০০ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে রেলওয়ে কর্মকর্তারা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম বলেন, “যাত্রীদের ন্যায্য অধিকার ও টিকিট ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতেই এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।”

অভিযানের সময় যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এক যাত্রী মুহাম্মদ আলী বলেন, “তাহলে ১৮ বছরের নিচে বাচ্চারা বা বিদেশি পর্যটকরা কীভাবে ভ্রমণ করবেন? তাদের তো জাতীয় পরিচয়পত্র থাকে না।”

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, শিশুদের ক্ষেত্রে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে টিকিট কেনা যাবে। বিদেশি পর্যটকরা পাসপোর্ট ব্যবহার করে টিকিট সংগ্রহ ও ভ্রমণ করতে পারবেন। এছাড়া যাদের মোবাইলে অ্যাপ নেই বা লেখা-পড়া জানা নেই, তাদের জন্য স্টেশন কাউন্টার থেকে সহায়তা দেওয়া হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ আরও জানান, এই নিয়মের লক্ষ্য যাত্রীদের হয়রানি নয়, বরং টিকিট কালোবাজারি ও অনিয়ম বন্ধ করা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট