1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

আপনার এসপি’ নামে মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ সেবা চালু

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে ‘আপনার এসপি’ নামে বিশেষ সেবা চালু করেছে মৌলভীবাজার জেলা পুলিশ।

“কথা বলি সরাসরি, নিজের সমস্যার সমাধান করি”- এই শ্লোগান নিয়ে চালু হওয়া এ সেবার মাধ্যমে জেলার সাধারণ নাগরিকরা এখন নিজ থানায় বসেই ভিডিও কলে সরাসরি পুলিশ সুপারের (এসপি)সঙ্গে কথা বলতে পারবেন।

জেলার সাতটি থানায় স্থাপন করা হয়েছে বিশেষ ‘আপনার এসপি ডেস্ক’। প্রতিটি ডেস্কে এসপি মনোনীত একজন নারী অপারেটর নাগরিকদের সহায়তা করবেন।

এই উদ্যোগের ফলে অভিযোগ জানাতে বা পুলিশি সেবা নিতে আর জেলা সদরে আসার প্রয়োজন হবে না। নিজ থানাতেই নাগরিকরা এসপির সঙ্গে সরাসরি কথা বলে সমস্যা বা অভিযোগ জানাতে পারবেন। পাশাপাশি, দূরবর্তী থানার পুলিশ সদস্যরাও ভিডিও কলে এসপির সঙ্গে যোগাযোগ করে তাঁদের সমস্যার কথা জানাতে পারবেন।

প্রায় দেড় মাস পরীক্ষামূলকভাবে চালু থাকার পর সোমবার (২০ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার এম,কে,এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।

এ সময় পুলিশ সুপার বলেন, “‘আপনার এসপি’ একটি ডিজিটাল সেবা ডেস্ক। এর মাধ্যমে সাধারণ মানুষের সময় ও অর্থ দুই-ই সাশ্রয় হবে। মানুষের দুর্ভোগ কমিয়ে দ্রুত সেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদেরও জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হবে।”

এছাড়া জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, পুলিশি সেবা গ্রহণে কোনো প্রকার আর্থিক লেনদেন বা দালালের সঙ্গে যোগাযোগ করবেন না। প্রয়োজনে সরাসরি থানার অফিসার ইনচার্জ অথবা ডিউটি অফিসারের কক্ষ থেকে ভিডিও কলে কথা বলুন পুলিশ সুপারের সঙ্গে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো: আজমল হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু; জেলার সাত থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট