1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

মনু নদের বাঁধে ভাঙন : বেপরোয়াভাবে বালু উত্তোলনের অভিযোগ স্থানীয়দের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি: রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের গণেশপুর এলাকায় মনু নদীর বাঁধে আকস্মিক ভাঙন দেখা দিয়েছে। বুধবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে বিকট শব্দ শুনে স্থানীয়রা বাইরে এসে দেখতে পান, বাঁধের একটি অংশ ধসে পড়েছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মনু নদী থেকে অতিরিক্ত বালু উত্তোলনের কারণে নদীর তলদেশ দুর্বল হয়ে পড়েছে, যা বাঁধ ধসের মূল কারণ। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না।

বাঁধ রক্ষায় সরকারের হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলেও তা এখন ব্যর্থতার মুখে পড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফাতেমা তুজ জাহরা এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. খালিদ বিন ওয়ালিদ।

প্রকৌশলী খালিদ বিন ওয়ালিদ বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিচের দিকে চর সৃষ্টি হয়ে ও ভূমি দেবে যাওয়ার কারণে বাঁধে ভাঙন দেখা দিয়েছে।”

স্থানীয় বাসিন্দা তাজুদ মিয়া বলেন, “আমার একটি বাড়ি ইতোমধ্যে নদীতে বিলীন হয়েছে, এখন আরেকটি বাড়িও ঝুঁকির মধ্যে। আমরা দিশেহারা।”

আরেক বাসিন্দা রুহেল মিয়া বলেন, “বাঁধের ভাঙন আরও বাড়বে কি না সেই আতঙ্কে রাত জেগে কাটাচ্ছি।”

অন্যদিকে, বাঁধ সংলগ্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন রোধে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাতে রাজনগরের কলেজ পয়েন্ট এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ বালুভর্তি ৬টি ট্রাক ও ১টি এক্সকাভেটর জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট