1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

ভারতীয় ৬৫ হাজার শলাকার নাসিরুদ্দীন বিড়ি সহ কুলাউড়ায় একজন গ্রেপ্তার, বাজারমূল্য ১,৩০,০০০ টাকা

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কেওলাকান্দি এলাকায় পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়ি উদ্ধার করেছে কুলাউড়া থানা পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হলেও আরেকজন পলাতক রয়েছে।

থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ জনাব মো: ওমর ফারুক এর নির্দেশে এসআই ফরহাদ মাতুব্বরের নেতৃত্বে এসআই বিকাশ বড়ুয়া, এএসআই বাবুল মিয়া, এএসআই মিরাজুল, এএসআই আরিফ ও এএসআই আসিফ করিমসহ সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালিত হয় কুলাউড়া থানাধীন ১০নং হাজীপুর ইউনিয়নের কেওলাকান্দি (বিলের পাড়) গ্রামে। এ সময় পুলিশ রজব আলী (৪৫), পিতা-মৃত হানিফ উল্যাহ, গ্রাম-কেওলাকান্দি, ১০নং হাজীপুর ইউপি,তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে।

তবে তার সহযোগী জোয়াইর মিয়া (৪৭), পিতা-অজ্ঞাত, গ্রাম-দত্তগ্রাম, ১১নং শরীফপুর ইউপি, থানা-কুলাউড়া, অভিযানের সময় পালিয়ে যায়।

অভিযানের সময় পুলিশ ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ “শেখ নাসিরুদ্দীন বিড়ি” সর্বমোট ৬৫,০০০ শলাকা উদ্ধার করে, যার আনুমানিক বাজারমূল্য ১,৩০,০০০ (এক লক্ষ ত্রিশ হাজার) টাকা।

পুলিশ জানায়, উদ্ধারকৃত বিড়িগুলো সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে দেশে আনা হয় এবং স্থানীয় বাজারে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।

এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক বলেন,অবৈধ ভারতীয় পণ্য পাচারের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। এই চক্রের অন্য সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট