1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কুলাউড়া থানা পুলিশের বিশেষ অ’ভিযানে ৬২ পিস ই’য়াবা ট্যা’বলেটসহ গ্রে’ফতার – ১

  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। কুলাউড়া উপজেলার রাউৎগাঁও মনরাজ এলাকা থেকে ইয়াবা ও ব্যাটারিচালিত টমটমসহ এক যুবককে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়।

পুলিশ জানায়, শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোঃ আজমল হোসেনের নির্দেশে এবং অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুকের দিকনির্দেশনায় এসআই জুনেদের নেতৃত্বে এসআই রফিক ও কনস্টেবল হাবিবসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনাস্থল থেকে মোঃ জায়েদ আহমেদ শিবলু (২৫) কে আটক করা হয়। তার সহযোগী জুবেল আহমেদ (৩২) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

অভিযানের সময় আটক জায়েদের কাছ থেকে ৬২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৮,৬০০ টাকা। এছাড়া তাদের ব্যবহৃত একটি ব্যাটারিচালিত টমটম জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১,৫০,০০০ (এক লাখ পঞ্চাশ হাজার) টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট