1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে ভারতীয় হাইকমিশনের রেলওয়ে উপদেষ্ঠা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার । কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্পের চলমান কাজ পরিদর্শণ করেছে ভারতীয় হাইকমিশনের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের রেলওয়ে উপদেষ্ঠা এন্ড কাউন্সিলর (ডিপার্টম্যান্টে অব পার্টনারশিপ) মি. নরপাল সিংহ।

বুধবার সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রতিনিধি দল প্রকল্প এলাকার উত্তর শাহবাজপুর, বড়লেখা, কাঠালতলী, জুড়ীসহ বিভিন্ন স্থানের নির্মিতব্য রেলস্টেশন, ব্রিজ ও রেললাইন স্থাপনের কাজ ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতির খোঁজখবর নেন। এসময় ভারতীয় এক্সিম ব্যাংকের কর্মকর্তারা, বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা ও ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ভারতীয় রেলনির্মাণ প্রতিষ্ঠান ‘কালিন্দি রেল নির্মাণ’ কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্পটি বাস্তবায়ন করছে। ২০১৮ সালের মে মাসে কুলাউড়া-শাহবাজপুর ৫২ দশমিক ৫৪ কিলোমিটার রেলপথ পুনর্বাসন প্রকল্পের কাজ শুরু হয়। চুক্তি অনুযায়ী ২০২০ সালের মে মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলে সে সময় পর্যন্ত ১০ ভাগ কাজও সম্পন্ন করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠানটি। ৫ম দফা বর্ধিত মেয়াদ পার হয় চলিত বছরের ৩০ জুনে। সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান সর্বশেষ বর্ধিত সময়ে কাজ সম্পন্ন করেছে প্রায় ৬০ ভাগ। ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে অবকাঠামোগত সকল কার্যক্রম সম্পন্ন করে ট্রেন চলাচল উপযোগি করার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদারী প্রতিষ্ঠানটি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট