1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কুলাউড়ায় মানব কল্যাণ যুব সংঘের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছের চারা বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। কুলাউড়া উপজেলায় মানব কল্যাণ যুব সংঘ, জনতা বাজার এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছের চারা

বিতরণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর শুক্রবার সন্ধায় জনতা বাজার আদর্শ ইন্টারন্যাশনাল একাডেমী মাঠে সংগঠনের সভাপতি সোহেল আহমদ শিপুর সভাপতিত্বে ও উপদেষ্ঠা পরিষদের সদস্য সাইফুর রহমান ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চৌধুরীবাজার জিএস কুতুব শাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল বাশার, কালের কণ্ঠের সাংবাদিক মাহফুজ শাকিল, জনতাবাজার আদর্শ ইন্টারন্যাশনাল একাডেমির প্রধান শিক্ষক হেলাল আহমদ, সমাজসেবক তাহির আলী আজমল, সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য আজিজুর রহমান বেলাল, ফয়েজ আহমেদ পাপ্পু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কালবেলা প্রতিনিধি মো. মহিউদ্দিন রিপন,

সমাজসেবক রেনু মিয়া, সংগঠনের উপদেষ্ঠা পরিষদের সদস্য শাহেদ মিয়া, সংগঠক জুনাব আহমদসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন নাজিরের চক আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসার হিফয শাখার শিক্ষক মাওলানা সাব্বির আহমদ। অনুষ্ঠান শেষে সদর ইউনিয়নের অর্ধশতাধিক কৃষকের মাঝে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট