1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার-২ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর সাথে বিএনপি, জামায়াতের মুল লড়াই কুলাউড়ায় পাগলা কুকুরের কামড়ে ৪৯ জন আহত-ভ্যাকসিন সংকট লাউয়াছড়ায় সড়কে গাড়ির ধাক্কায় বানরের মৃ/ত্যু, মা বানরের আ/র্ত/নাদ কাতারে চারতলা ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী শ্রমিকের মৃ’ত্যু মৌলভীবাজার -২,কুলাউড়া সংসদীয় আসন পরিবর্তনের পর তা ডাঃ জুবায়দার প্রতি উৎসর্গ করবো …..সিলেট বিভাগবন্ধু আবেদ রাজা কুলাউড়ায় ১শ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি: ভারত সীমান্তবর্তী কর্মধায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে : ২ জনের মৃত্যু পাকিস্তানের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও “ডন” পত্রিকার সম্পাদক কুলাউড়ার আলতাফ হোসেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচিতি সভা অনুষ্ঠিত “দুই সেতুর ঝুঁকিতে হাজারো মানুষের জীবন—ভবানীপুর ও লক্ষীপুরে জরুরি সংস্কারের দাবি” জুড়ীতে স’মিল ৩ লক্ষ টাকার বেশি বকেয়া বিল নিয়ে মালিকের নাটকীয় কাণ্ড

কুলাউড়া ভাটেরা ইউনিয়নে মাদক ও সামাজিক অপরাধ দমনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। কুলাউড়া উপজেলার ৩নং ভাটেরা ইউনিয়নে মাদক, জুয়া, নারী ও শিশু নির্যাতন, চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া, এলাকায় পুলিশ ফাঁড়ি পুনরায় চালুর বিষয়টিও আলোচিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ভাটেরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সাইদুল ইসলাম পাকি। প্রধান বক্তা ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটেরা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক ইব্রাহীম তালুকদার, ভাটেরা রাবার বাগানের ম্যানেজার, ভাটেরা স্টেশন বাজার বণিক সমিতির সভাপতি আকমল হোসেন তালুকদার, ভাটেরা ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল করিম, ভাটেরা বাজার সমিতির সভাপতি লোকমান তালুকদার, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ। বিট পুলিশিংয়ের দায়িত্বে ছিলেন আব্দুল খালেক ও সাদেক আহমদ।

বক্তারা মাদক, জুয়া, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহসহ সকল সামাজিক অপরাধ নির্মূলের জন্য জনগণ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি, এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার জন্য ভাটেরা পুলিশ ফাঁড়ি পুনরায় চালুর দাবি জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট