1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

তথ্য দিন সেবা নিন” কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার। বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি, তথ্য দিন সেবা নিন” এই স্লোগানকে সামনে রেখে কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের পেকুর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) রাত আটটায় পেকুরবাজার কাচা বাজার শেড ঘরে এ সভার আয়োজন করে কুলাউড়া থানা পুলিশ।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় পেকুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রকিব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাকিম নোবেলের সঞ্চালনায়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান ছালাম, ইউনিয়ন বিএনপির সভাপতি মো.মুক্তার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান সফিক, ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক এটি এম সোলেমান, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আতাউর রহমান সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক সাহেব আলী জিলু, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন রিপন, আব্দুল মোক্তাদির জায়েদ, সাংবাদিক মহি উদ্দিন রিপন, জামায়াতের ইউনিয়ন সহ সভাপতি এড.আহমদ আল রিপার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রহমান, জুলাই যুদ্ধা নাহিদুর রহমান, ব্যবসায়ী মজমিল আলী, এনামুল হক, সাইফুর রহমান, জসিম উদ্দিন,

এছাড়া উক্ত মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

ওসি মো ওমর ফারুক তাঁর বক্তব্যে বলেন, সুদ-জুয়া, চুরি,সন্ত্রাস, কিশোর গ্যাং- নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ,মোবাইলে ক্যাসিনো ও সাইবার ক্রাইম দমনে পুলিশ তৎপর।

জনগণের পুলিশ’ হিসেবে আপামর জনসাধারণকে সেবা প্রদানের লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন

সভায় বক্তারা আরো বলেন, বিট পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষ পুলিশের আরও কাছে আসতে পারছে, সহজে তথ্য দিতে পারছে এবং সেবা গ্রহণ করতে পারছে। এতে করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে।

প্রতিটি বিটে একজন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তা ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা নিয়মিত এলাকাভিত্তিক সভা, সন্ত্রাস ও মাদকবিরোধী প্রচার, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

পুলিশ প্রশাসন জানায়, ভবিষ্যতেও এ কার্যক্রম আরও জোরদার করে তোলা হবে, যাতে একটি নিরাপদ, সচেতন ও শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট