1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কুলাউড়া গর্ব: এম. সুহেল আহমেদ জয়ী নিউজার্সিতে

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার।। নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটি কাউন্সিল নির্বাচনে কাউন্সিল অ্যাট লার্জ পদে জয়লাভ করেছেন মৌলভীবাজারের কুলাউড়ার সন্তান সোহেল আহমদ।

গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের মনোনীত প্রার্থী হিসেবে টিম স্মল প‍্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসাবে এই নির্বাচনে জয় পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন তিনি।

বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কুলাউড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মরহুম এম এ গনির পুত্র সোহেল আহমদ বর্তমানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অ্যাটলান্টিক কাউন্টির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রয়েছে সিটি হলে নতুন নেতৃত্ব আনয়ন, নিরাপদ এবং পরিস্কার-পরিচ্ছন্ন রাস্তা-ঘাট, কর হ্রাস, নিরাপত্তা, অবকাঠামোগত উন্নয়ন ইত্যাদি।

তাঁকে ভোট দিয়ে জয়ী করায় তিনি আটলান্টিক সিটির ভোটারদের আন্তরিক ধন‍্যবাদ জানান।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি, বেংগল ক্লাব সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সোহেল আহমদকে অভিনন্দন জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট