1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কোরআনের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে—–ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন– কুলাউড়ায় সেলাই মেসিন বিতরন——–অস্বচ্ছল নারীকে স্বাবলম্বী করতে হলে প্রথমে তাকে অধ্যাবসায় ও প্রশিক্ষণ দিতে হবে—- মো শওকতুল ইসলাম এমপি কুলাউড়ায় পিতাকে কুপিয়ে হত্যা করল পুত্র: ঘাতক পুত্র আটক রমজানের পর উচ্ছেদ অভিযান, যানজটমুক্ত কুলাউড়া গড়ার ঘোষণা এমপি শকুর কুলাউড়ায় মোবাইল কোর্ট: অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা বগুড়াতে পাকিস্থানের প্রধানমন্ত্রীর কবর জানেইনা লোকজন কুলাউড়ায় প্রশাসনের সাথে নব-নির্বাচিত এমপি শওকতুল ইসলামের মতবিনিময় সিলেটের উন্নয়নে সম্মেলিতভাবে কাজ করবো: আরিফুল হক চৌধুরী সিলেটসহ সারাদেশে সিএনজি স্টেশন বন্ধের বিষয়ে নতুন নির্দেশনা কমলগঞ্জে রমজানের শুরুতেই অস্বাভাবিক কলা ও লেবুর দামে দিশেহারা নিম্নআয়ের মানুষ

লন্ডন পাঠানোর নামে ২৮ লাখ টাকার প্রতারণা — মৌলভীবাজারে আল আকসা ট্রাভেলসের বিরুদ্ধে অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি: লন্ডন পাঠানোর নাম করে ভুয়া কাগজপত্র দেখিয়ে ২৮ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আল আকসা ট্রাভেলস নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। স্থানীয়ভাবে পরিচালিত এই প্রতিষ্ঠানটি ক্রস ভিসার মাধ্যমে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে একাধিক ভুক্তভোগীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী চামেলী আক্তার চৌধুরী জানান, “আমি কলেজে অনার্সে পড়ার সময় বিয়ের পর স্বামীসহ সিদ্ধান্ত নেই লন্ডন যাব। এ উদ্দেশ্যে আল আকসা ট্রাভেলসের স্বত্বাধিকারী মোছা: জোনাকি আক্তার ও তার স্বামী আব্দুল ছালেকের কাছে ধাপে ধাপে জমি বিক্রি করে ২৮ লাখ ৫০ হাজার টাকার বেশি দেই। পরে তারা আমাদের ভুয়া ক্রস ভিসার কাগজ দেয়।”

তিনি আরও বলেন, “সব কাগজ হাতে পাওয়ার পর যখন যাচাই করি, তখন বুঝতে পারি এগুলো সম্পূর্ণ জাল।”

অভিযোগ রয়েছে, বৈধ অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ভিসা ও বিদেশগমন প্রক্রিয়ার নামে প্রতারণা চালিয়ে আসছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় এই ধরনের প্রতারণা হলেও এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট