1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

গ্রাম পুলিশের দক্ষতা বাড়লে জনগণ পাবে উন্নত সেবা: কুলাউড়ায় ডিসি ইসরাইল হোসেন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার।।  কুলাউড়ায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সমাপনী আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো. ইসরাইল হোসেন। তিনি বলেন, মাসব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশরা তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত হয়েছেন।

এ প্রশিক্ষণের ফল বাস্তবায়ন করা হলে ইউনিয়ন পরিষদের সেবা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে, যা গ্রামীণ জনগণের নিরাপত্তা ও উন্নতমানের সেবা নিশ্চিতে সহায়ক হবে।

তিনি আরও বলেন, মাদক নির্মূল ও অপব্যবহার রোধে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সকল অপরাধের মূলে রয়েছে মাদক। তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শক্ত ভূমিকা রাখতে হবে এবং মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে হবে।

তিনি পরিবেশ রক্ষায়ও গুরুত্বারোপ করে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে যারা মাটি ও টিলা কেটে পরিবেশ দূষণ করছে, তাদেরও আইনের আওতায় আনতে হবে। এসব ক্ষেত্রে ইউনিয়ন চেয়ারম্যানদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফয়সল আহমদ নিয়াজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নসিমা বেগম, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির এবং প্রশিক্ষণার্থী আব্দুর রহমান খান।

সভাপতির বক্তব্যে ইউএনও মহিউদ্দিন বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যরা আরও দক্ষ হয়ে উঠেছেন। এর সুফল জনগণ খুব শিগগিরই পাবে। প্রশিক্ষণে উপজেলার ১৩টি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ অংশ নেন।

সভাশেষে প্রধান অতিথি শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন। প্রথম স্থান অর্জনকারী হাজীপুর ইউনিয়নের আব্দুর রহমান খান, দ্বিতীয় কর্মধা ইউনিয়নের সেলিম আহমদ ও তৃতীয় জয়চণ্ডী ইউনিয়নের সুশান্ত কুমার দাসকে ক্রেস্ট এবং অন্যান্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট