1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০৪ মে ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া–জনতাবাজার–প্রতাবী–রাঙ্গিছড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

আবেদ রাজাকে ধানের শীষের প্রার্থী ঘোষণার দাবিতে কুলাউড়ায় সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপি মনোনয়ন পুনর্বিবেচনা করে ত্যাগী ও আদর্শবান নেতা অ্যাডভোকেট আবেদ রাজাকে ধানের শীষের প্রার্থী ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সংসদীয় আসনের পুনর্বিবেচনা পরিষদ। এতে বক্তব্য রাখেন পরিষদের আহবায়ক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র কামাল উদ্দিন আহমেদ জুনেদ।

তিনি বলেন, অ্যাডভোকেট আবেদ রাজা কারানির্যাতিত, হামলা-মামলার শিকার, ত্যাগী ও আদর্শবাদী নেতা। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর ধরে লড়াই করে বারবার কারাবরণকারী এই সাহসী যোদ্ধাই কুলাউড়ার সাধারণ মানুষের মন জয় করেছেন। কুলাউড়ায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে আবেদ রাজার বিকল্প নেই।

তিনি আরও বলেন, ষড়যন্ত্রমূলকভাবে প্রাথমিক তালিকায় তার নাম না থাকায় কুলাউড়াবাসী হতাশ হয়েছে। যেকোনো নিরপেক্ষ জনমত জরিপে দেখা যাবে- এই আসনে জনগণের পছন্দের প্রার্থী আবেদ রাজাই।

সংবাদ সম্মেলনে পুনর্বিবেচনা পরিষদের সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট এ. এন. এম. খালেদ লাকি, আশরাফ আলী চৌধুরী, শেখ শহিদুল ইসলাম, তাজ খান, ফেরদৌস খান, কামরুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি সিরাজ উদ্দিন বুলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট